প্রাথমিকভাবে ভিডিওটি সত্য মনে হলেও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত চিত্রায়ন বা ‘ফানি ভিডিও’। স্কেটিং করা তরুণের নাম রাকিব হাসান (২০), নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন হানিফ (২০) এবং ভিডিওটি ধারণ করেছিলেন তাঁর ভাই রোমান। তথাকথিত বিনোদনের উদ্দেশ্যে তৈরি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দুই ভাই হানিফ ও রোমানসহ জড়িতরা আত্মগোপনে চলে গেছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ
সূত্র : পূর্বধলার দর্শন











