আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৯, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ




পূর্বধলায় সেই বিতর্কিত ‘ভাইরাল ভিডিও ক্রিয়েটর’রা এখন আত্মগোপনে

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে স্কেটিং করতে করতে এক নারীকে হেনস্তা ও বিবস্ত্র করার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে ভিডিওটির নির্মাতারা এখন আত্মগোপনে রয়েছেন।

প্রাথমিকভাবে ভিডিওটি সত্য মনে হলেও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত চিত্রায়ন বা ‘ফানি ভিডিও’। স্কেটিং করা তরুণের নাম রাকিব হাসান (২০), নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন হানিফ (২০) এবং ভিডিওটি ধারণ করেছিলেন তাঁর ভাই রোমান। তথাকথিত বিনোদনের উদ্দেশ্যে তৈরি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলছেন। খেলাফত আন্দোলন নেতা গাজী আব্দুর রহীম রুহি এই অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পূর্বধলা সদরের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, “এই ধরনের ভিডিও স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। জড়িতদের দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন।”

ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দুই ভাই হানিফ ও রোমানসহ জড়িতরা আত্মগোপনে চলে গেছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ

সূত্র : পূর্বধলার দর্শন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১