আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৯, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ




মহানবীকে কটূক্তি করায় গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিপু ওই কারখানার লিংকিং সেকশনে কাজ করতেন। ঘটনার রাতে কাজ করার সময় তিনি সহকর্মীর সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে উত্তেজিত জনতা কারখানার গেট ভাঙার চেষ্টা করলে গেটে থাকা নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দিপুকে বাইরে বের করে দেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং লাশ ঝুলিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর লাশ ভালুকা মডেল থানায় নেওয়া হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।

এদিকে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউএনও মো. ফিরোজ হোসেন জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১