ত্রিশালে চার সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে বুধবার রাতে (১০ ডিসেম্বর/২৫) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ত্রিশালে চার সাংবাদিক ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল ফাহাদ, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি এস এম মাসুদ রানা ও দৈনিক নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি রাকিবুল হাসান, বরিশাল টেলিভিশন সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর করা, বরগুনায় চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন ও হামলার প্রতিবাদ-নিন্দা জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার। বক্তব্য রাখেন বিএমএসএফ গৌরীপুর শাখার সহসভাপতি কবি সেলিম আল রাজ, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর সুমন, শামীম আনোয়ার, মোখলেছুর রহমান, আশিকুর রহমান রাজিব, তাসাদদুল করিম, হারুন মিয়া প্রমুখ।