আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১০, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ




ময়মনসিংহ-৩ গৌরীপুরে এনসিপি প্রার্থী কবি সেলিম বালা

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। এবার একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়ে শাপলা কলি প্রতীক নিয়ে ভোটে লড়বেন বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া এই নেতা।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। ওই প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে কবি সেলিম বালার নাম ঘোষণা করেছে দলটি।

জানা গেছে, কবি সেলিম বালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে। দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে কবি সেলিম বালা একজন নিভৃতচারী দানবীর মানুষ হিসেবে পরিচিত।

নারীদের কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন উপহার, অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বাকপ্রতিবন্ধী বাড়িতে নলকূপ স্থাপন, পঙ্গু ব্যক্তির কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ, করোনাকালে নগদ অনুদান ও খাদ্য সহায়তা, দরিদ্রদের ঈদ উপহার, মসজিদ মাদরাসায় আর্থিক অনুদান প্রদানসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কবি সেলিম বালা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ৩ নভেম্বর  ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় দলটির নির্বাহীর কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে।

এরপর ২৩ নভেম্বর কবি সেলিম বালা জাতীয়তাবাদী সাংস্কৃতিক মহাজোটের যুগ্ম মহাসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে ফেসবুকে পদত্যাগ পত্রের চিঠি পোস্ট করেন। তখন থেকেই গুঞ্জন ছিল জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোনয়ন বঞ্চিত এই নেতা।

বুধবার রাজধানীর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী ময়মনসিংহ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচন করবেন কবি সেলিম বালা।

এ বিষয়ে জানতে চাইলে কবি সেলিম বালা বলেন, আমি মনোনয়ন পাইনি বলে দল থেকে পদত্যাগ করিনি। নীতি ও অবস্থানের দিক থেকে বিএনপি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে আমার আস্থা রাখার সুযোগ নেই। তাই দলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। এনসিপি আমাদের মতো তরুণ প্রার্থীদের দেশ ও জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে বলেই নির্বাচনে যাচ্ছি। আশা করছি জয় নিয়েই ঘরে ফিরব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১