ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে শোভাযাত্রা ও মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ্ মো. মহসীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ।