আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৬, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
oplus_2




গৌরীপুরে স্বজনসহ ৭১জন পেলো শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড!

বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর/২৫) ২০২০ থেকে ২০২৪ সালের শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্ত ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের ১৮জনসহ ময়মনসিংহ বিভাগে কাবের শাপলা অ্যাওয়ার্ড ৪২৩জন ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড ১৪০জনের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল স্কাউট কাবদের রাষ্ট্রীয় সর্বোচ্চ এ সম্মানা প্রদান করেন।

স্কাউটের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক হওয়ার অঙ্গিকারে স্কাউট কাবদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে স্কাউটের সর্বোচ্চ পদক ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনের কন্যা রিফাহ তাসনিয়া তরী। স্বজন তাহমিন ইসলাম আদিব, আমিনা সাদাফ তাশমি, কাশফিয়া জাহান তৃপ্তি, তায়িবাহ তাবাসুসম মৌ, মো. রেজুয়ান, ইয়ামিন আরাফাত জেসান, তরিকুল ইসলাম সাইফ, মোছা. নিলিমা, মো. ইয়াছীন আরাফাত লামীম, মো. ইয়াসিন আরাফাত সাঈম, মোছা. সুমাইয়া আক্তার, ইভা আক্তার মানহা, গাউছিয়া নুসরাত আদিবা, পূর্ণিমা চৌধুরী পড়শী, ফাতিমা আক্তার ইজমা, স্নিগ্ধা ভৌমিক, তফসিকুল হাসান মাহিম, নুশরাত জাহান বুশরা, আসমাউল হুসনা আনিকা, স্বর্গদীপ সরকার, ফারিজা জান্নাত তমা।

প্রেসিডেন্ট’র অ্যাওয়ার্ড পেয়েছে স্বজন ফারহান আফতার তাইফসহ ৪জন। ৫বছরে গৌরীপুরে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে ৬০জন ও প্রেসিডেন্ট’র অ্যাওয়ার্ড ১১জন। এরমধ্য শুধুমাত্র চন্দপাড়া মুক্তস্কাউট গ্রুপে পায় ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ ৩৮জন ও প্রেসিডেন্ট’র অ্যাওয়াড ৮জন।

অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, স্কাউটস্ ময়মনসিংহের আঞ্চলিক কমিশনার মো. নজরুল ইসলাম, সম্পাদক মো. হাসান মাসুদ, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, উপ-পরিচালক অলক চক্রবর্ত্তী, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার মাহবুবুর রহমান প্রমুখ।

২০২০-২০২৪ সনে শাপলা অ্যাওয়ার্ড অর্জন করে ময়মনসিংহে ২০১জন, নেত্রকোণায় ১৯জন, জামালপুরে ১৫৩জন, শেরপুরে ৫০জন আর রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন ময়মনসিংহে ৭৪জন, নেত্রকোণায় ২৭জন, জামালপুরে ৩৬জন, শেরপুরে ৩জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১