সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর/২৫) দোয়া মাহফিল, কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের নমিনী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজ হক। সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল।