আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৮, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ




চীনে নাগরিকদের সতর্ক থাকতে বলল জাপান

চীন ও জাপানের মাঝে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের পর নাগরিকদের জাপান সফর এড়াতে বলেছে চীন। এবার চীনে থাকা জাপানিদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জাপান।

বেইজিংয়ে জাপানের দূতাবাস তাদের ওয়েবসাইটে নাগরিকদের প্রতি মঙ্গলবার (১৮ নভেম্বর) দেওয়া এক বার্তায় বলেছে, ‘বাইরে যাওয়ার সময় সন্দেহজনক ব্যক্তিদের প্রতি সতর্ক থাকুন। যতটা সম্ভব নিজের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করুন। সম্ভব হলে দলবদ্ধভাবে চলাফেরা করুন।’

জাপানি নাগরিকদের ভিড়ের মাঝে এবং যেখানে লোক বেশি থাকে—তেমন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, যাদের সঙ্গে শিশু আছে তারা ‘বিশেষ সতর্কতা’ অবলম্বন করুন। যদি কোনো ব্যক্তি বা দলকে সামান্যও সন্দেহজনক মনে হয়, তাদের কাছাকাছি যাবেন না এবং দ্রুত সেই স্থান ত্যাগ করুন।

চীনে থাকা নাগরিকদের কেউ যদি খুব বেশি অস্বস্তি বোধ করেন, তবে যেন দ্রুত তারা বেইজিংয়ের দূতাবাসে যোগাযোগ করেন—সেই অনুরোধ জানিয়েছে জাপান।

চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে, তাকাইচির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিবিসি।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনা এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন, যাতে তাকাইচির মাথা কেটে নেওয়ার হুমকি আছে বলেও অনেকে মনে করছেন। চীনের অভিযোগ, জাপান তাদের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে এবং তারা মন্তব্যটি প্রত্যাহারের দাবি জানায়। তবে টোকিওর পক্ষ মন্তব্য প্রত্যাহারের অস্বীকার করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০