আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ




ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ৬ দিনে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে এখন পর্যন্ত ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ জন গত আড়াই মাসে মারা গেছেন। মৃত্যুবরণকারী প্রত্যেকের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

ডেঙ্গুতে এত রোগীর মৃত্যুর কারণে অন্যান্য রোগী এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত ৬১ জন রোগী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ৪০ শয্যার ওয়ার্ডে অধিকাংশ রোগীই শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে ১ জন আইসিইউতেসহ ৪১ জন পুরুষ, ১৬ জন নারী এবং ৯ শিশু ভর্তি রয়েছেন।

ভর্তি হওয়া রোগীদের মাঝে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছর এখন পর্যন্ত দুই হাজার ২৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন।

মৃত্যুবরণকারীদের অধিকাংশই ডেঙ্গু শক সিন্ড্রোম সমস্যায় মারা গেছেন। এছাড়া অনেক রোগীর হৃদরোগ, ফুসফুসজনিত ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।

ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফয়সাল রাহাত বলেন, যেসব রোগীরা মারা গেছে তাদের অধিকাংশই একদম শেষ মুহূর্তে এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১