আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ




কিছু দল সংস্কারের পক্ষে- কিছু দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে.. হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বারবার বলে আসছি জুলাই সনদ দেখে স্বাক্ষর করতে হবে। আমরা দেখে স্বাক্ষর করতে চেয়েছি অথচ বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে?

তিনি বলেন, আমরা আগেই বলেছি, জুলাই সনদ আগে আমাদের দেখাতে হবে। কে ঘোষণা করবে, সেটা নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করব না। তাই আমরা স্বাক্ষর করিনি। তখন আমাদের বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে। আমরা সংস্কার প্রক্রিয়াকে পিছিয়ে দিতেছি। বাস্তবে তারাই এখন এ অবস্থানে আছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা একটা পর্যায়ে আসছে; কিন্তু বাস্তবের প্রক্রিয়ায় কেউ বলেছে পরবর্তী সংসদে বাস্তবায়ন করতে হবে। কেউ বলছে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি গণভোট কিংবা গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী সংসদে দুটি স্ট্যাটাস দিতে হবে। একই সঙ্গে গণপরিষদ দিতে হবে এবং রুটিন পার্লামেন্ট সেসব এক্টিভিটির মধ্য দিয়ে চলবে। মূলত সংকটের জায়গা হচ্ছে এটি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা নিয়েছে। কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থায় দৃশ্যত দেখা যাচ্ছে, বর্তমানে বাংলাদেশে দুটি দলে ভাগ হয়েছে। সংস্কারের পক্ষে যারা আছে তাদের মনে হয় সংস্কারের কাছাকাছি অবস্থানে আছে। আর যারা বিপক্ষে অবস্থান আছে তাদের মনে হয় সংস্কারের পক্ষ থেকে চলে গেছে।

তিনি বলেন, শাপলা নিয়ে আমরা শুরুতেই বলেছি নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। আমরা নির্বাচন কমিশনকে দেখেছি ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে। আমাদের চাওয়া শাপলা প্রতীকের বিপরীতে শাপলা কলি প্রতীক তালিকায় অন্তর্ভুক্তি করেছে কোন নীতিমালায়। আমরা কেন শাপলা কলি প্রতীক নেব।

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সেলিম, বিভাগীয় যুগ্ম সচিব ফয়সাল মাহমুদ শান্ত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১