আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ




ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

পরিবহন শ্রমিকরা জানান, শ্রমিক নেতাদের নির্দেশে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রোডে চলাচলকারী ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জগামী সব দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।

যাত্রীরা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা জরুরি। সকাল ৮টার পর কিছু বাস টার্মিনাল শ্রমিকরা কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে অনশন ধর্মঘটের ডাক দেন এবং সব সমস্যার সমাধান করে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থার দাবি জানান।

ঢাকাগামী যাত্রী আবু বলেন, ‘গতকাল থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আন্দোলনের কারণে যেতে পারছি না। হুটহাট করে এমন বাস বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, অন্তত বাসস্ট্যান্ড রাজনীতি মুক্ত থাকুক।’

ইউনাইটেড পরিবহনের চালকের সহকারী সোহেল রানা বলেন, ‘বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। তবে এবার বাস বন্ধের যৌক্তিক কারণ রয়েছে। একটি ঘটনায় শ্রমিক অরুণ জেলে রয়েছে। এরপরও ১৬টি বাস বন্ধের পাশাপাশি জব্দ করার দাবি মানার মতো নয়। কারণ এসব বাসের সঙ্গে শ্রমিকদের রিজিক জড়িত।’

হেনস্তার শিকার আবু রায়হান বলেন, ‘প্রশাসন ও শ্রমিক নেতারা আমাদের দাবি মেনে নেওয়ায় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে আমরা গতকাল কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা চাই, মাসকান্দা বাসস্ট্যান্ডে ফ্যাসিস্টের কোনো স্মৃতি চিহ্ন না থাকুক। তবে দাবি মেনে নেওয়ার পরও শুনেছি ইউনাইটেড ও সৌখিন পরিবহনের কোনো বাস ছাড়ছে না। যাত্রী দুর্ভোগ চললে আবারও আন্দোলনে নামব।’

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি বড় করছে। তারা অনৈতিক সুবিধা নিতে প্রায়ই এমন ঝামেলা সৃষ্টি করে। গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে ১৬টি বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এতে বাস চলাচল শুরুর কথা থাকলেও ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ। ফলে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের চলাচল বন্ধ থাকে। আজ সকাল থেকে বিভাগের চার জেলা ও ঢাকাগামী কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিক অরুণের মুক্তি।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১