আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১১, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ




শহিদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে আছি-ভবিষ্যতেও থাকবো এডভোকেট আব্দুস সোবহান সুলতান

আমি ১৯৭৯সনে নেত্রকোণা কলেজ ছাত্রদলের কর্মী হিসাবে যোগদান করি। এরপরে কৃষকদল করেছি। বিএনপির রাজনীতির সাথে প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করে আসছি। ভবিষ্যতেও এ আদর্শ থেকে কখনও বিচ্যূত হবো না। শনিবার (১১ অক্টোবর/২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ২নং যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. আব্দুস সোবহান সুলতান।
তিনি আরও বলেন, গত ৯ অক্টোবর বাংলাশ ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিট আয়োজিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি দর্শক সারিতেই ছিলাম। সিনিয়র আইনজীবী হিসাবে কথা বলার অনুরোধ করা হয়। যেহেতু সেখানে পিআর পদ্ধতি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছিলো। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করি নাই এবং রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষেও কোনো নেতিবাচক বক্তব্য ছিলো না।
তিনি আরও বলেন, সেই অনুষ্ঠানে বার এসোসিয়েশনের বর্তমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছি। কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়েও আমি কিছু বলি নাই। এরপরেও এ অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে আমার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. আব্দুস সোবহান সুলতান এ প্রসঙ্গে আরও বলেন, আমি ছাত্রদলে যোগদান করেছি ১৯৭৯সনে নেত্রকোণা কলেজে। বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি এবং ভবিষ্যতেও জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শকে লালন করে যাবতীয় রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় থাকবো। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং যতদিন বেঁচে থাকবো ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিএনপির রাজনীতি করবো, ইনশাল্লাহ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১