আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৪, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ




দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলমান

নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে চলছে কর্মবিরতি। আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্যরা।

তারা বলেন, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি আকিকুর রহমান তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদ মর্যাদা, গ্রেড উন্নীতকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছেন।

পরবর্তীতে এ বিষয়ে আশ্বাস দিয়েও তাদের ন্যায্য দাবি উপেক্ষিত করা হয়েছে। আমরা শিশুদের সুরক্ষার জন্য মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করলেও পদমর্যাদা ও সুযোগ-সুবিধায় আমরা অবহেলিত।

দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক শাহ আলম, সহসভাপতি আবিদা সুলতানা, প্রচার সম্পাদক নজরুল ইবনে মোহাম্মদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১