আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৪, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ




গাজা সিটি খালি করার নির্দেশ, কোথায় যাবে ১২ লাখ ফিলিস্তিনি?

অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক ঘোষণায় ইসরাইলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন। কারণ শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরায়ি এক বিবৃতিতে জানিয়েছেন, আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছে এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি দাবি করেছেন, ইসরাইল হামাসকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে।

তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখনো ১২ লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে।

তারা অভিযোগ করেছেন, ইসরাইল আল-মাওয়াসি ও রাফাহ অঞ্চলে ১.৭ মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার চেষ্টা করছে, যেখানে হাসপাতালে, অবকাঠামো ও মৌলিক সেবার অভাব রয়েছে।

এই বিমান হামলা এবং স্থল অভিযান ‘গিডিয়নের চ্যারিয়টস ২’ নামের সামরিক অভিযানের অংশ, যা ৩ সেপ্টেম্বর শুরু করা হয়। অভিযানটির লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা। এই পরিকল্পনা ইসরাইলের ভেতরেও সমালোচনার মুখে পড়েছে, কারণ সেনারা এবং বন্দি রাখা ব্যক্তিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

ইসরাইলের সাম্প্রতিক এই স্থানান্তর নির্দেশের মধ্যেই গাজা শহর তীব্র বোমা হামলার মুখে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানে নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে, এবং এক ধরনের ক্ষুধার্ত অবস্থা তৈরি হয়েছে, যা কমপক্ষে ৪১৩ জনের প্রাণহানি ঘটিয়েছে, যাদের মধ্যে ১৪৩ জন শিশু।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০