আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৪, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ




সিঙ্গাপুরের ৪৯তম ধনীর তালিকায় বাংলাদেশি, তার সম্পদের পরিমাণ কত?

বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে জায়গা করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে।

এ তালিকায় শীর্ষে রয়েছেন মেটা প্ল্যাটফর্মসের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার সম্পদের পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার।

বুধবার প্রকাশিত তালিকা অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিক আজিজ খানের সম্পদের পরিমাণ বর্তমানে ১১০ কোটি মার্কিন ডলার (১.১ বিলিয়ন ডলার)। দুই বছর আগের তুলনায় সম্পদ সামান্য কমলেও তিনি টানা কয়েক বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় অবস্থান করছেন।

২০২৩ সালে তার অবস্থান ছিল ৪১তম এবং ২০২২ সালে ৪২তম।

আজিজ বৈশ্বিক ধনকুবেরের তালিকায় ২ হাজার ৭৯০তম স্থানে রয়েছেন। মূলত বিদ্যুৎ খাত থেকেই তার সম্পদের বড় অংশ এসেছে। ২০১৯ সালে তিনি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে বিক্রি করেন।

আজিজ এক দশকের বেশি সময় ধরে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে তার নেতৃত্বাধীন সামিট গ্রুপের কার্যক্রমের মূল কেন্দ্র এখনো বাংলাদেশেই। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশে সামিট গ্রুপের বিদ্যুৎ খাতের সব সম্পদ সিঙ্গাপুরে নিবন্ধিত হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী আজিজ খান তিন সন্তানের জনক।

সাম্প্রতিক সময়ে তিনি ও তার পরিবার দুর্নীতির অভিযোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারিতে রয়েছেন। গত মাসে হাইকোর্টের নির্দেশে দুদক তার পরিবারভুক্ত সদস্যদের ১৯১টি ব্যাংক হিসাব জব্দ করে। এসব হিসাবে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা।

আজিজ খান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের ভাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১