পাকিস্তানে এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের দাবিতে হয়রানি ও অপহরণচেষ্টার অভিযোগ তুলেছেন দেশটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব। অভিযুক্ত ব্যক্তি লাহোরের হাসান জাহিদকে ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেছে। সামাজিক যোগোযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিওতে সামিয়া হিজাব বলেন, লাহোরের হাসান জাহিদ নামের সন্দেহভাজন ওই ব্যক্তি কয়েক মাস ধরে তাকে হুমকি এবং বিয়ের দাবিতে হয়রানি করে আসছিল।
তিনি দাবি করেন, ঘটনার দিন সামিয়া তার বাড়ির বাইরে এসেছিল, তার ফোন কেড়ে নিয়েছিল এবং জোর করে তার গাড়িতে তোলার চেষ্টা করেছিল।
সামিয়া হিজাব বলেন, ‘আমার মা অসুস্থ ছিলেন এবং ভাই বাড়িতে ছিল না। আমি যখন বাইরে বের হই, তখন সে আমার মোবাইল কেড়ে নেয় এবং জোর করে আমাকে তার গাড়িতে ঢুকানোর চেষ্টা করেন।’
তিনি আরও জানান, তিনি ঘটনার কিছু অংশ রেকর্ড করতে সক্ষম হন।
আরেক ইনফ্লুয়েন্সার টিকটকার সানার সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সামিয়া হিজাব বলেন, ‘এর আগে, আমার বন্ধু সানা একই কারণে মারা গিয়েছিল— (একটি প্রস্তাব) প্রত্যাখ্যান করার কারণে। আমি সানা হতে চাই না।’