আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ




বিয়ের দাবিতে পাকিস্তানি ইনফ্লুয়েন্সারকে অপহরণচেষ্টার অভিযোগ

পাকিস্তানে এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের দাবিতে হয়রানি ও অপহরণচেষ্টার অভিযোগ তুলেছেন দেশটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব।  অভিযুক্ত ব্যক্তি লাহোরের হাসান জাহিদকে ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেছে। সামাজিক যোগোযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিওতে সামিয়া হিজাব বলেন, লাহোরের হাসান জাহিদ নামের সন্দেহভাজন ওই ব্যক্তি কয়েক মাস ধরে তাকে হুমকি এবং বিয়ের দাবিতে হয়রানি করে আসছিল।

তিনি দাবি করেন, ঘটনার দিন সামিয়া তার বাড়ির বাইরে এসেছিল, তার ফোন কেড়ে নিয়েছিল এবং  জোর করে তার গাড়িতে তোলার চেষ্টা করেছিল।

সামিয়া হিজাব বলেন, ‘আমার মা অসুস্থ ছিলেন এবং ভাই বাড়িতে ছিল না। আমি যখন বাইরে বের হই, তখন সে আমার মোবাইল কেড়ে নেয় এবং জোর করে আমাকে তার গাড়িতে ঢুকানোর চেষ্টা করেন।’

তিনি আরও জানান, তিনি ঘটনার কিছু অংশ রেকর্ড করতে সক্ষম হন।

আরেক ইনফ্লুয়েন্সার টিকটকার সানার সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সামিয়া হিজাব বলেন, ‘এর আগে, আমার বন্ধু সানা একই কারণে মারা গিয়েছিল— (একটি প্রস্তাব) প্রত্যাখ্যান করার কারণে। আমি সানা হতে চাই না।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০