আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৮, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ




ঐক্য বিনষ্ট হলে কী হয় তার আলামত পাওয়া যাচ্ছে: ডা. জাহিদ

রাজনীতিবিদদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য বিনষ্ট হলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, কথায় কথায় পিআর বলবেন, স্থানীয় সরকার নির্বাচন বলবেন, কিন্তু গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য।

‘স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না’ উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের ৫৪ বছর কেন, ১৫৪ বছরেও প্র্যাকটিস হয়নি।

গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে রাজনীতিবিদ ছিলেন, পেশাজীবীরাও ছিলেন বলে মন্তব্য করেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, আমরা যখন দেখতে পাই, রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য দেখা দেয় তখন হতাশাগ্রস্ত হই এবং সাবধান করে দিই। আমরা রাজনীতিবিদদেরকে বলি আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট হলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সেনাবাহিনী মেজেস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে। তারপরও মবক্রেসি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কঠোর হাতে দমন করা হবে। কিন্তু, কিছুই করা হচ্ছে না।

গোপালগঞ্জের ঘটনাকে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। গত বৃহস্পতিবার তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো কিন্তু, সেখানে তো কিছু হলো না। দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে কিছু হলো না। শুধু গোপালগঞ্জে কেন হচ্ছে। স্বৈরাচারের দোসরদের ওপর দোষ চাপাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরে যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আমাদের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১