আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এস এ শামীম || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ইমিউন হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইমিউন প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মনজিলা খাতুন (৩৩) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।

জানা গেছে, মঙ্গলবার রাতে প্রসব ব্যথা নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মনজিলা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতেই তিনি স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরে ইমিউন হাসপাতালে আনার পর নরমাল ডেলিভারির মাধ্যমে আরও একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

স্বজনদের অভিযোগ, নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রাতে প্রায় আড়াইটার দিকে তড়িঘড়ি করে মনজিলাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু রেফারের আগ পর্যন্ত চিকিৎসকরা মনজিলার খোঁজ রাখেননি।

মনজিলার ভাই হাফেজ আব্দুস শহীদ জানান, “আমি নিজের বোনের জন্য রক্ত দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা সকালে রক্ত নেবে। ভোর হওয়ার আগেই আমার বোন পৃথিবী ছেড়ে চলে যায়। আমি বোনের মৃত্যুর বিচার চাই।”

অভিযোগ রয়েছে, ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন, প্রশাসনিক পরিচালক তার ছেলে ফয়সাল আরেফিন এবং পুত্রবধূ গাইনী চিকিৎসক নাঈম সুলতানা সানী – এই তিনজনই হাসপাতালের বেশিরভাগ অপারেশন পরিচালনা করে থাকেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এটি প্রথম নয় – হাসপাতালটিতে এর আগেও চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিচালক ফরহাদ হোসেনের প্রভাবের কারণে এসব ঘটনা চাপা পড়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ ফোন করলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, “৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন দাবি করেন, “চিকিৎসকের অবহেলার অভিযোগ সত্য নয়। আমার ছেলে সারারাত ডিউটিতে ছিল।”

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান বলেন, “ইমিউন হাসপাতালে প্রসূতির মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১