আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ




হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার (১৩ জুলাই) তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শতবর্ষে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিক বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাহাথির এখন পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং আশা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের হৃদ্‌রোগজনিত ইতিহাস। মাহাথির এর আগেও একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন এবং গত কয়েক বছরে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সর্বশেষ তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিন এবং তার স্ত্রী হাসমা মোহদ আলির ৯৯তম জন্মদিন ছিল শনিবার। জন্মদিন উপলক্ষে তারা একটি পারিবারিক পিকনিকের আয়োজন করেন। মাহাথির নিজেই গাড়ি চালিয়ে পিকনিক স্পটে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা সাইকেল চালান। পরে তাকে ক্লান্ত ও দুর্বল দেখায়, যার পরিপ্রেক্ষিতে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ না করেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

 

 

চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ শাসন করেন তিনি। পরে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ২০১৮ সালে আবারও ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সেই সরকার মাত্র দুই বছরের মধ্যেই ভেঙে যায়। ২০২২ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১