আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
গফরগাঁও প্রতিনিধি || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ




গফরগাঁওয়ে মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা, আরেকজন নিখোঁজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ না পেয়ে সিফাত হাসান (১০) নামে এক শিশুকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে অপহরণকারীরা।একই দিন স্থানীয় আইমান সাদাব (৫) নামে আরেক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ২শ গজ দূরে স্থানীয় রশিদের পুকুর থেকে সিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার সিফাত উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে।চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

নিখোঁজ আইমান সাদাব ওই ইউনিয়নের দিঘীরপাড় (অতার বাড়ি) গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে।

সিফাতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে সিফাত বাড়ির পাশে খেলা করছিল।এ সময় অজ্ঞাত কয়েকজন লোক এসে তাকে ধরে নিয়ে যায়।

সিফাতের মা কবিতা বেগম বলেন, ঘটনার দিন আমি বাবার বাড়ি পাঁচবাগ ছিলাম।সেখান থেকে সিফাতের নিখোঁজের খবর পেয়ে বাড়িতে আসি।পরে সন্ধ্যায় সিফাতের বাবা নুর ইসলাম ফোনে জানান, ছেলেকে জীবিত ফেরত পেতে হলে বিশ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।তিনি তার ভাগ্নে জিসানের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

জিসান জানান, অপহরণকারীরা প্রথমে বিদেশে থাকা আমার মামার কাছে মুক্তিপণ বাবদ বিশ হাজার টাকা দাবি করে।মামা অপহরণকারীদের আমার নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন।আমি পনের হাজার টাকা দেওয়ার কথা বলে দুই হাজার টাকা বিকাশে পরিশোধ করি এবং সিফাত হাসানকে ফেরত পাওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলে তাদেরকে জানাই। আজকে তার লাশ পাওয়া গেছে।

অন্যদিকে শনিবার সকালে দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে আইমান সাদাব নিখোঁজ হয়।সাদাব বাড়ির পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজার শব্দ শুনে দোকানের সামনে যায়।এরপর থেকে নিখোঁজ সে।এ ঘটনায় নিখোঁজ সাদাবের নানা সুলতান মিয়া বাদী হয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সুলতান মিয়া বলেন, শিশুটির বাবা বিদেশ থাকেন।তাদের বাড়ির পাশে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে।মা-ছেলে আমার বাড়িতে থাকেন।আমার নাতিকে কে বা কারা ধরে নিয়ে গেছে।কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা- কিছুই বলতে পারছি না।

শিশুর ফুফু বলেন, আমরা নিখোঁজ সাদাবের সন্ধান চাই।আশপাশের পুকুর-ডোবা ও স্বজনদের বাড়িঘর তল্লাশি চালানো হয়েছে।কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।অপর ঘটনায় নিখোঁজ শিশুকে উদ্ধারে চেষ্টা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১