আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৪, ২০২০, ২:১৩ অপরাহ্ণ




চিকিৎসার অর্থ অসহায়দের বিলিয়ে দিলেন শিরিন-জিয়া দম্পতি

বাহাদুর ডেস্ক :

হার্ট, কিডনি ও মেরুদন্ডের সমস্যা জন্য শিরিন আক্তার এর আগেও ভারতে চিকিৎসা করিয়েছেন। আবারও চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য তিনি ও তার স্বামী জিয়াউর রহমান টাকা জমিয়েছিলেন।

তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আপাতত ভারতে যাওয়া হচ্ছে না তাদের। তাই তারা করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে জমানো সেই টাকা বিলিয়ে দিচ্ছেন তারা। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলায়।

জিয়াউর রহমান ও শিরিন আক্তার বাগাতিপাড়া পৌরসভার রেলগেট এলাকায় বসবাস করেন। নিজেদের জমিজমা না থাকায় থাকেন রেলের জমিতে। পেশায় জিয়াউর রহমান ঠিকাদারের সহযোগী এবং শিরিন আক্তার আনসার- ভিডিপির পৌর ওয়ার্ড লিডার।

গত তিন দিন ধরে পৌর এলাকার বিভিন্ন বাড়িতে ছুটে চলেছেন এই দম্পতি। আর বিলিয়ে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বুধবার খাদ্যসামগ্রী বিতরণের সময় কথা হয় তাদের সঙ্গে।

তারা বলেন, শিরিন আক্তার দীর্ঘ আট বছর ধরে হার্ট, কিডনি এবং মেরুদণ্ডের অসুখে ভুগছেন। খুব কষ্টে আয় রোজগার করে তা থেকে জমিয়ে ভারতে তিনি চিকিৎসা নেন। এবারও তিনি টাকা জমিয়েছিলেন ভারতে গিয়ে চিকিৎসার নেয়ার জন্য। তবে করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য সেই টাকা তারা দান করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১