আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ




ইতিহাস গড়লেন স্টোকস, আছেন আরেক মাইলফলকের সামনে

মাঠে তার দল দারুণ পারফর্ম করেছে। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭১ রানের লক্ষ্য অবলীলায় টপকে গেছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও ভালো সময় পার করছেন। তিনি ইতিহাসই গড়ে ফেলেছেন সম্প্রতি।

বেন স্টোকস তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে তিনি দলের নেতৃত্বে থেকে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। হেডিংলিতে ভারতের বিপক্ষে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের সাই সুদর্শনকে আউট করে স্টোকস এই মাইলফলকে পৌঁছান। ম্যাচের প্রথম ইনিংসেও বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি—২০ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছিলেন ৪টি উইকেট। ফলে ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ায় পাঁচে।

এই কীর্তির ফলে স্টোকস যুক্ত হলেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি অধিনায়ক রে ইলিংওয়ার্থ ও বব উইলিসের পাশে। ইলিংওয়ার্থ অধিনায়ক হিসেবে ৩১ টেস্টে নিয়েছিলেন ৫১টি উইকেট, বোলিং গড় ছিল ৩৫.৯৬। আর উইলিস মাত্র ১৮ ম্যাচেই তুলে নিয়েছিলেন ৭৭টি উইকেট, গড় ছিল চমৎকার ২১.৫৯।

স্টোকস শুধু বলেই নন, ব্যাটেও ইতিহাস গড়ার পথে। তিনি অধিনায়ক হিসেবে আর মাত্র ২২৪ রান দূরে আছেন এক অনন্য রেকর্ড থেকে। এখন পর্যন্ত কোনো ইংল্যান্ড অধিনায়ক টেস্টে নেতৃত্ব দিতে দিতে ২,০০০ রান এবং ৫০ উইকেট নিতে পারেননি। স্টোকসই হতে পারেন প্রথম।

এছাড়াও, টেস্টে তার মোট রান এখন ৬,৭২৮। মাত্র ২৭২ রান করলেই তিনি ইংল্যান্ডের ১৩তম ব্যাটার হিসেবে ৭,০০০ রান ক্লাবে ঢুকবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০