আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
অনলাইন ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ




মোটর সাইকেল দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে রাউজান উপজেলার গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মো. আকবর সিকদারের ছেলে জোনায়েদ সিকদার আকিব (২৩) এবং হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর মেয়ে মোরশেদা জাহান মিম (১৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর উভয় পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রস্তুতিও শুরু করেছিল। আকিবের পরিকল্পনা ছিল বিয়ের পর প্রবাসে চলে যাওয়ার।

বৃহস্পতিবার সকালে তারা দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকাল ৪টার দিকে আকিব মিমকে রাঙ্গুনিয়া থেকে তার হাটহাজারীর বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার পথে গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় দুজনে মারা যান।

আকিবের মামা নুর মোহাম্মদ বলেন, ‘তাদের সম্পর্কের কথা জানার পর দুই পরিবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনায় আমার ভাগনে এবং ওই মেয়েটি মারা গেছেন।’

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, কোনো একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ছেলেটি মারা যাওয়ার পর মেয়েটিরও মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। সূত্র : যুগান্তর




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০