আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)প্রতিনিধি ||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গে সচিবসহ ৪ জনকে অব্যাহতি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ২ জন অফিস সহকারী ও ১ জন নৈশপ্রহরীকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার চলতি দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অভ্যাহতি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ ডি. এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সানাউল হক ও নৈশপ্রহরী বাচ্চুমিয়া দায়িত্ব প্রাপ্ত হল সুপার ও সহকারী কেন্দ্র সচিবের পরিবর্তে ও.এম.আর-এর উত্তরপত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। যা পরীক্ষা শৃঙ্খলা বিধির পরিপন্থি।
এসব উত্তরপত্র নিয়ে হল রুমে তাদের প্রবেশ করার কোন অধিকার নেই। এসব উত্তরপত্র নিয়ে হল সুপার ও সহকারী কেন্দ্র সচিব পরীক্ষা হলে প্রবেশ করার কথা। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে অনধিকার কার্যকলাপের অপরাধে তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বরখাস্তকৃতদের স্থলে নতুন কেন্দ্র সচিব হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান, নিরাপত্তা কর্মী আব্দুল মোতালেব ও আব্দুল খালেক মকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশেকে মোস্তফাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১