আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল ‘প্রমাণ দিতে ব্যর্থ’ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পাকিস্তান সিএনএনের বিশ্লেষণ ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র
মো. সাজ্জাতুল ইসলাম || ময়মন‌সিংহ :
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ




ময়মনসিংহে কেন্দ্রসচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহে এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলা, খাতা বদল ও নকল রাখার দায়ে কেন্দ্রসচিবসহ ৪ শিক্ষক এবং ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি ১মপত্র পরীক্ষা চলাকালে এই বহিষ্কারাদেশ দেওয়া হয় বলে জা‌নি‌য়ে‌ছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
এর মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রসচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
তিনি জানান, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্ব অবহেলা। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় কেন্দ্রসচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা আগামী ৫ বছর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।
ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের হল সুপার শিক্ষক সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এগুলো ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন কামিল মাদরাসায় এসএসসি পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থীকে খাতা বদল এবং এক শিক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই শিক্ষার্থীরা হচ্ছে- ইয়াসিন আরাফাত সনি, কাউছার মাহমুদ এবং ছাব্বির মাহমুদ শামীম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০