তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কোর্ডিনেটর। ইউপি সচিব গৌতম সেন, বিভিন্ন ওয়ার্ডের মহিলা এবং পুরুষ ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র সমাজ। উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ইউপি সচিব গৌতম সেন এবং উপজেলা কোর্ডিনেটর। পল্লী এলাকার গরীব দুঃখী মহিলাদের অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে সেমিনারের সবাইকে উৎসাহিত করা হয়।