ময়মনসিংহের তারাকান্দায বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
মোতাহার হোসেন তালুকদার।।
বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল হক মন্ডল,
উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জবেদ তালুকদার,আব্দুল মান্নান মুন্সী, মোস্তাফিজুর রহমান খান, আকরাম হোসেন, ও ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ দিলনাজ বেগম প্রমুখ। প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণের পর শিক্ষার্থীরা স্কুলের ব্যাজ ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন