আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ




বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, সপরিবারে পলাতক প্রেমিক

ময়মনসিংহের তারাকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে এক তরুণী। বুধবার বিকেল থেকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রেমিক আশিক মিয়ার বাড়িতে তিনি অনশনে বসেন।
প্রেমিক আশিক মিয়া ওই এলাকার আজিজুল হকের ছেলে। ভুক্তভোগী ওই তরুণী একই এলাকার বাসিন্দা। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁরা দুইজন একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক আশিক সপরিবারে পালিয়েছে।
ওই তরুণী বলেন, রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে আশিক মিয়ার সঙ্গে তাঁর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  বিয়ের প্রতিশ্রুতিতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলে সে। বিয়েতে আশিক রাজি থাকলেও বিষয়টি এড়িয়ে যায় তার পরিবারের লোকজন। তাই বুধবার বিকেল থেকে তাঁর বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান করছেন তিনি। আশিক তাঁকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও তিনি জানান।
ওই তরুণীর অভিযোগ, আশিকের পরিবারের লোকজন বিয়েতে রাজি না থাকলেও, তিনি তাঁর অবস্থানে অনড়। আশিক তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন, না হয় আত্মহত্যা করবেন।
ওই তরুণীর মা জানায়, তাঁর মেয়ে বিয়ের দাবিতে আশিকের বাড়িতে অবস্থান করছেন। তাদের পরিবার প্রভাবশালী হওয়ায় আশিকসহ তার পরিবারের লোকজন আত্মগোপনে থেকে বিষয়টি মীমাংসার জন্য নানা ভাবে চাপ দিচ্ছে।
পলাতক থাকায় আশিক ও তাঁর পরিবারের লোকজনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মুনছুর মিয়া বলেন,  আমি ২/৩ দিন আগে দুই পরিবারের লোকজন কে নিয়ে আলোচনায় বসেছিলাম। ছেলের পরিবারের লোকজন বিয়ে রাজি হচ্ছে না। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুইবার শালিসে বসেছি, কোন সমাধান আসেনি। গতকাল বিকেল থেকে ওই তরুণী প্রেমিকের বাড়ি অনশনে আছে। ঘরে তালা দিয়ে আশিকসহ তার পরিবারের লোকজন পালিয়েছে।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১