ময়মনসিংহের তারাকান্দায় জুলাই বিপ্লবের গুলিবিদ্ধ সুমনের পরিবারের পাশে ময়মনসিংহ( উত্তর) জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার গতকাল বুধবার গুলিবিদ্ধ সুমনের বাড়িতে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন।
বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার জানান,
আমাদের চারিপাশে এখনো অনেকে আহত,নিহত পরিবার রয়েছে যারা মিডিয়ার সামনে আসতে পারছে না পাশাপাশি চিকিৎসার অভাব সহ নানা প্রতিকূলতার সাথে জীবন যাপন করছে। আজকে তেমনি তারাকান্দা উপজেলার সুমন ও তার পরিবারের সাথে সার্বিক কথা বললাম।
গাজীপুরে গত ২০ জুলাই হাসিনা পতনের লড়াইে সুমন হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়। কিন্তু জুলাই বিপ্লবের আহতে লিস্টে নাম দিতে পারে না। আজকে তার সেইসব কাজ নিয়ে বিস্তারিত পদক্ষেপ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে তার সার্বিক খোঁজ খবর নেওয়া হয়েছে।