ময়মনসিংহের মুক্তাগাছায় ‘জাগো জনতা-রুখো মাদক’ স্লোগানে মুক্তাগাছা ও গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মাদকবিরোধ প্রচারাভিযান ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী প্রচারাভিযান শেষে মুক্তাগাছা রাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের মুক্তাগাছা প্রতিনিধি সোহেল রানা। মাদকবিরোধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুক্তাগাছা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক। মাদকবিরোধী প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন মুক্তাগাছা স্বজন সমাবেশের সহসভাপতি ফরিদ আহমেদ বাচ্চু, মোর্শেদ রাসেল, ক্রীড়া ও নাট্য সম্পাদক বজলুর রশিদ, গৌরীপুর স্বজন সমাবেশের সহসভাপতি আব্দুল মালেক, শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, স্বজন বিজন চন্দ্র সরকার, মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, ইসরাত রেখা, হারুন অর রশিদ, স্বজন এহসানুল হক জারিফ, ফারহান আফসার তাইফ, মাহমুদা আক্তার রিপা, আব্দুল মালেক, জাইয়ান মুনতাসিফ, নার্গিস আক্তার, রাকিবুল ইসলাম রাকিব, উজ্জল সরকার, শাহিনা খানম, ডা. অলকেশ পন্ডিত, মো. ফরিদ মিয়া প্রমুখ।