আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ




তারাকান্দায় সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের দুটি পাকা সড়ক নির্মাণে নিম্ন মানের ইটের খোয়া, বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের আশ্বিয়া মসজিদ হইতে ওয়াই পর্যন্ত ১.২ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য ১ কোটি ৭০ লাখ বরাদ্দ দেওয়া হয়। গৌরীপুর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান জিমজুম এন্টারপ্রাইজের নামে কাজটি বরাদ্দ দেওয়া হয়। অন্য সড়কটি গোবিন্দখিলা মসজিদ হইতে গালাগাঁও ইউনিয়নের কালনিকান্দা পীর বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি পাকা সড়কের কাজই সাব-কন্ট্রাক্টে কিনে নিয়েছেন কামারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জ্বল। প্রায় ৪ মাস বক্স কেটে রাখার পর সম্প্রতি সড়ক দুটির কাজ শুরু হলেও নিম্ন মানের ইটের খোয়া ও মাটি যুক্ত বালি দিয়ে কাজ করার অভিযোগ উঠে। সড়কে খোয়া এবং বালুর পরিমাণ মানা হচ্ছে না। লড়ি গাড়ী দিয়ে ইটের খোয়া ও মাটিযুক্ত বালি মিশ্রিত মালামাল এনে সড়কে ঢালছে। মাটিযুক্ত বালুর সাথে খোয়ার পরিমাণ একেবারে কম।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, সড়ক নির্মাণে মিম্ন মানের খোয়া দেওয়া হচ্ছে। বালুর মানও খুব খারাপ। আমরা নিষেধ করলেও ঠিকাদারের লোকজন তা মানছে না। এভাবে সড়ক নির্মাণ করলে ৬ মাসের মধ্যে ভেঙে যাবে।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)  মোহাম্মদ জূবাযেয় হোসেন বলন,আমি খোঁজখবর নিয়ে দেখছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০