আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৪, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ




মেনে না নিলে মৃত্যু ছাড়া কোন পথ নেই

ফুলপুরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন রুমি আক্তার স্বর্ণা নামের এক তরুণী।বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।
এর আগে মঙ্গলবার থেকে উপজেলার ফুলপুর ইউনিয়নের কাকড়ারচর গ্রামের পন্ডিতবাড়ির বলরাম দত্তের ছেলে প্রেমিক সুমন দত্তের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী।প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়েছে প্রেমিক।
বিয়ের দাবিতে হিন্দু ধর্মালম্বী সুমনের বাড়িতে মুসলিম তরুণীর অনশনের বিষয়টি জানাজানি হলে বাড়িটিতে ভীড় জমায় উৎসুক জনতা।
অনশনকারী তরুণী জানান,তিনি গার্মেন্টস কর্মী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বাসিন্দা এক বছর আগে তার সঙ্গে সুমন দত্তের পরিচয় হয়।পরে প্রেম বিনিময় ঘটে।
প্রেম গভীর হলে কোর্টে এফিডেভিট করে সিডস্টোর মায়ের মসজিদের ইমামের কাছে নামাজ কলেমা পড়ে ধর্মান্তরিত হয়ে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে আমরা স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুর মাস্টার বাড়ি আইডিয়াল মোড় এলাকার শহিদুলের বাড়িতে একসঙ্গে বসবাস করতে থাকি।
তার প্রতিমাসের খরচ আমার থেকে নিয়েছে।আমি ওকে বিশ্বাস করে নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেছি।দুইদিন আগে ফোনে আমাকে ডেকে এনে বাড়ির কাছ এসে আমাকে রেখে পালিয়ে যায় এরপর বাধ্য হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করি।আমাকে মেনে না নিলে আমি লাশ হয়ে এই বাড়ি থেকে যাবো।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন,বিষয়টি শুনেছি।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মেয়েটি এখনও ওই বাড়িতে আছেন।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০