আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ




তারাকান্দায় অধ্যক্ষ জামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় “শেখ মুজিব” কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দূর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়ায় অবস্থিত শেখ মুজিব কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন সাম্প্রতিক সময়ে একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে জনরুশ থেকে পুলিশি সহায়তায় উদ্ধার হয়ে উধাও হয়ে প্রায় তিন মাস ধরে পালিয়ে থাকার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওয়ায় ক্ষমতার জোর খাটিয়ে কলেজের পাশে খাস জমি দখল করে গড়ে তুলেন জামালগঞ্জ ও টর্চার সেল নামে একটি ঘর। সেখানে মানুষকে ধরে এনে নির্যাতন করা হতো এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও অভিযোগ রয়েছে স্কুল ও কলেজ স্থাপন করে মোটা অংকের নিয়োগ বাণিজ্য করেছে। তাছাড়া আরেকটি খুনের ঘটনায় এক নম্বর আসামি থাকলেও ক্ষমতার জুড়ে চার্জশিট  থেকে নাম কর্তন করেন। তিনি আওয়ামীলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও তার ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হওয়ায় দাপট কাটিয়ে জামালগঞ্জ গড়ে তুলে মানুষকে নির্যাতন করতো। সাম্প্রতিক  সময়ে খুন হওয়ায় আশপাশের এলাকাবাসী জেগে ওঠেছে এবং অধ্যক্ষকে আটক করে। পরে পুলিশের সহায়তায় থানায় এসে মুক্তি পায়। এরপর থেকে গা ঢাকা দিয়েছে এবং প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছে। সরজমিনে গেলে এর সত্যতা মিলে। স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, তার ভাইকে রশি দিয়ে বেধে এই রুমে (জামালগঞ্জ ও টর্চার সেল) নিয়ে শারীরিক অত্যাচার করে।
জুবায়ের হাসান বলেন, তার কাছ থেকে ৯ লক্ষ টাকা ঘুষ নিয়ে অধ্যক্ষ জামাল উদ্দিন চাকরি দিয়েছে।
গা ঢাকার পরও কলেজ থেকে বেতন ভাতা তোলার অভিযোগ তার বিরুদ্ধে। অধ্যক্ষের বেতন ভাতা বন্ধ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক তার কার্যকলাপের উপর কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১