ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পল্লীতে জমাজমি সংক্রান্ত বিরোধীদের ধরে বিধবার দোকান ও বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়চ গ্রামের মৃত ইসহাক আলীর স্ত্রী বিধবা রহিমা খাতুনের সহিত আজিজুল হক ঔরফে তারা মিয়া গংদের দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসিতেছে। এ নিয়ে একাধিক বার গ্রাম্য শালীর দরবার হলেও প্রভাবশালী আজিজুল হক গ্রাম্য শালী সামান্য করে তার বাড়ি বেদাফুলের চেষ্টা করিতে থাকে।
বিধবা রহিমা খাতুনের পুত্র মোঃ রুহুল আমিন জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর আজিজুল হক ঔরফে তারা মিয়ার নেতৃত্বে শহীদ মিয়া, আলামিন, নুরু, অলি, সাত্তার ও রুবেলসহ অজ্ঞাতনামা ১০/১২জন দা, বল্লাম, রড,সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি জনতা মধ্যে রহিমার বাড়িতে প্রবেশ করে দোকান সহ বাড়িঘরে কুপাইয়া বাইড়াইয়া ভাঙচুর করে। এবং ঘরেও দোকানে থাকা ২লাখ ৭০ হাজার টাকার মালামাল মালামাল ও দোকানে থাকা নগদ বিশ হাজার টাকা নিয়ে যায। বিধবা রুহিনা খাতুন বাদী হয়ে তারাকান্দা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত অন্তকারী কর্মকর্তা এ,এস, আই সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।