আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৮, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ




জাতীয় পাটির সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ২৪তম মৃত্যুবার্ষিকী গৌরীপুরে পালিত

জাতীয় পাটির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৮ সেপ্টেম্বর/২৪) কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আজিজুল হক। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল হালিম ও আবু তাহের মানিক। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার মো. আবুল কাসেম, সাংবাদিক ফারুক আহাম্মদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম খান পাঠান, আবু সাঈদ মো. ফারুকুজ্জামান, অমল চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হান্নান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আব্দুল হালিম, মাওলানা মো. আব্দুল বারী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হান্নান।

অপরদিকে গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক হায়দার হোসেন স্বপন। সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান, মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুবক্কর সিদ্দিক, অধ্যাপক তামজিদুর রহমান, আব্দুল আলীম প্রমুখ।
এদিকে শাহ্গঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুশ শাকুর। সঞ্চালনা করেন নাদিরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কলেজের প্রভাষক মিজানুর রহমান, শরীফ মোহাম্মদ ভূইয়া, সিনিয়র শিক্ষক মো. শাহিনূর ফেরদৌস, মৌলানা মো. আব্দুল কদ্দুছ। সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. মন্জুরুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

অপরদিকে গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, প্রভাষক মো. মাহবুবুল আলম, মো. জৈন উদ্দিন, মাহবুব আহমেদ, মো. নুর ইসলাম, ওয়ালী উল্লাহ, মো. আল মাসুদ, সহকারী শিক্ষক বিলকিস আঞ্জোমানারা, নিবাস চন্দ্র বর্মণ, মোহাম্মদ ইয়াহিয়া, ফারজানা নাসরিন, ফাতেমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, জুনিয়র শিক্ষক মো. আলী জামাল, মো. ইদ্রিস আলী, মৌলভী মো. সোহেল মিয়া প্রমুখ।

এদিকে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, বোকাইনগর জাতীয়পার্টির সভাপতি আব্দুল গফুর, মাওহা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাঞ্চন, রামগোপালপুরের আহŸায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক মজিবুর রহমান, ডৌহাখলার আহŸায়ক কারীম উদ্দিন, যুগ্ম আহŸায়ক আব্দুর রশিদ, জাতীয়পার্টির নেতা স্বপন মিয়া, ফজলুল হক, নজরুল মিয়া, ছফুর উদ্দিন, হোসেন আলী, রুবেল মিয়া, আব্দুল হেলিম, মিলন মিয়া, জুয়েল মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহŸায়ক সাইফুল্লাহ আল হাবিব, সিনিয়র যুগ্ম আহŸায়ক মুনতাসির আল মামুন, লিংকন আহমেদ, আবু হানিফ প্রমুখ।
জাতীয়পার্টির আলোচনা সভায় বক্তরা বলেন, এরশাদের শাসনালম ছিলো দুর্নীতিমুক্ত উন্নয়নের স্বর্ণযুগ। তার শামনামলে প্রয়াত নুরুল আমিন খান পাঠান এ উপজেলায় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এ উপজেলাকে শিক্ষা নগরীতে পরিণত করেন। তার আগে ও পরে এতো শিক্ষা প্রতিষ্ঠান আর কেউ করতে পারেন নাই। এছাড়াও তাঁর প্রতিষ্ঠিত তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১