আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ও ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান শামসুজ্জামান অমিসহ সব নিরপরাধ ছাত্রের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর জিলা স্কুলের সামনে মানববন্ধনে অংশ নেয় জিলা স্কুলের ২০১৮ ব্যাচসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তারা বলেন, অমি ১৩ দিন যাবৎ মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় আছে। সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। যে মুক্তিযোদ্ধা তার বীরত্বের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। সেই মুক্তিযোদ্ধার ছেলেকে শুধু দাড়ি আছে বলে গ্রেফতার করা হয়েছে। অমির কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। অমির ওপর যে মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপেই মিথ্যা এবং অগ্রহণযোগ্য। তাকে অমানবিক শারীরিক নির্যাতনের শিকারও হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শামসুজ্জামান অমির মুক্তি দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বুয়েট শিক্ষার্থী তানভীরুল ইসলাম সাজিন, বাকৃবি শিক্ষার্থী ইনান আহমেদ সৌহার্দ্য, হাজী দানেশ শিক্ষার্থী রিজওয়ানুল হক সৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলিন্দ আল আরিব, রকিব আহমেদ, হাসান আল মাহমুদসহ ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০