আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ




শেষ ফাইনালেও গোল করবেন ডি মারিয়া, বিশ্বাস মেসির

আর্জেন্টিনার প্রতিটি শিরোপা কিংবা পদকের উদযাপনে লিওনেল মেসিকেই বড় করে দেখানো হয়েছে। বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতায় সোনালি চুলের সেই মেসি বেশি আলোচনায় ছিলেন। ব্রাজিলে কোপা আমেরিকা ও কাতারে বিশ্বকাপ জেতা মেসিকেই বড় করে দেখানো হয়েছে।

বড়ত্বের সমান ভাগ আনহেল ডি মারিয়া চাননি। তবে আর্জেন্টিনার এই শিরোপা কিংবা পদকের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন ডি মারিয়া। অলিম্পিক ফুটবলের ফাইনালে তরুণ ডি মারিয়া গোল করেছিলেন। ২০২১ সালের কোপা আমেরিকা ও পরের ফিনালিজিমায় গোল পান তিনি। আবার কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন।

ওই ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালই আকাশি-সাদা জার্সিতে তার শেষ ম্যাচ। লিওনেল মেসির বিশ্বাস, ডি মারিয়া অন্যসব ফাইনালের মতো এবার গোল করবেন এবং অসাধারণভাবে ক্যারিয়ারের ইতি টানবেন।

ডি মারিয়ার হাতে শিরোপা দিয়েই তার বিদায় স্মরণীয় করতে চান মেসি। মার্সেলো বেনেদিত্তকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডি মারিয়া তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিছুতেই তা নড়চড় করবে না। কে জানে, তার খেলা শেষ প্রতিটি ফাইনালের মতো এবারও হয়তো গোল করবে। শেষটা এভাবে হলে সত্যিই তা অসাধারণ হবে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১