ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ দেড় বছরের সাজাপ্রপ্ত পলাতক আসামী হাবিবুর রহমান (৪০)কে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই মোঃ নজরুল ইসলাম, সুজন চন্দ্র সরকার, আরমান হোসেন সঙ্গীয় ফৌর্সদহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, ধৃত আসামী হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় বছরের সাজাপ্রপ্ত পলাতক আসামী। সে কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা ২য় খন্ড গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র। পুলিশ রবিবার ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।