ময়মনসিংহের তারাকান্দায় বর্ষা মৌসুমে কাঁদা পানিে একাকার হয়েছে। মোটরসাইকেল, সিএনজি, অটো টেম্পু চলাচল তো দূরের কথা পাযে হাটাচলা দূরুহ হয়ে পড়েছে।
জানা গেছে উপজেলার তারাকান্দা ইউনিয়নের বকসীমূল মরম পাগলার মাজার হতে বকসীমুল -ধলীরকান্দা, চলাচলের রাস্তা কাদা পানিতে একাকাে হওয়া ধলীরকান্দা, মহব্বতপুর ও বকসীমুল গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
জানা গেছে, মযমনসিংহ – হালুয়াঘাট সড়কের উপজেলার বকসীমুল হতে বকসীমুল মরম পাগলার মাজার পর্যন্ত সড়ক গত অর্থ বছরে এলজিইডি বাস্তবায়নে পাকা হয়েছে। বাকী অংশ কাচাঁ থাকায় বর্ষা মৌসুমে তিন গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে।