আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ




সঞ্চালন পাইপে ত্রুটি, ময়মনসিংহ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ

সঞ্চালন পাইপে ত্রুটির কারণে ময়মনসিংহ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সোমবার বিকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের মিনিস্টার কোম্পানির পূর্বপাশে একটি কোম্পানির ভবন নির্মাণ কাজের জন্য পাইলিং করতে গেলে তিতাস গ্যাস সঞ্চালন পাইপ লাইনে আঘাত লাগে। এতে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় ওই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ণ চন্দ্র দে সোমবার রাত সাড়ে ১২টায় জানান, অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হয়েছে। এটি মেরামত প্রক্রিয়া অত্যন্ত জটিল।

‘সঞ্চালন লাইন মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সংযোগ কখন স্বাভাকি হবে তা বলা যাচ্ছে না।’

ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের জন্য গ্যাস লাইনে গত রাত ১১টার পর থেকে ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ মহানগরী, মুক্তাগাছা, শম্ভুগঞ্জ, নেত্রকোনা এলাকায় গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল শম্ভুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও উৎপাদনে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে হঠাৎ করে গ্যাস না থাকায় গ্রাহকদের মাঝে নানা শঙ্কা এবং রান্নার কাজ করতে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১