ময়মনসিংহের তারাকান্দায় নির্মাণাধীণ বীজের পাশে বিকল্প রাস্তা পানির স্রোতে ভেঙ্গে নদী পারাপারে দুই ইউনিয়নবাসী দুর্ভোগ পাহাতে হচ্ছে।
জানা গেছে তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের মানিকদীর গ্রামে রাংসা নদীর উপর নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তাটি পানির তোড়ে ভেঙে যায়। পরে ওই স্থানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বুধবার সন্ধ্যার পর ওই বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় উভয় পাশের লাখো মানুষ ভোগান্তিতে পড়েছে। বিকল্প রাস্তাটির নির্মাণ সঠিক না হওয়ায় এটি ভেঙ্গে পড়েছে বলে এলাকাবাসীর জানিয়েছেন।
এলাকাবাসী জানান, মানিকদীর নামকস্থানে রাংসা নদীর ওপর পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন করে এলজিইডির আওতায় ব্রিজ সিনেমার কাজ চলছে ব্রিজ নির্মাণের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সাইডে বিকল্পসড়ক দিয়ে মাটি ফেলে নির্মাণ করে। কত দিনের প্রবল বর্ষণে রাংসা নদীর পানি বৃদ্ধিতে ও পানির স্রোতে বিকল্প রাস্তাটি ভেঙে যায়। উক্ত স্থানে স্থানীয় যুবকরা বাঁশের সাঁকো নির্মাণ করে নির্মাণ করে। আসলে রামপুর ইউনিয়নবাসী ও গালাগাও ইউনিয়নের ৪/৫ গ্রামের মানুষ সাকোতে নদী পারাপার করছে। ফলে চলাচল বন্ধ রয়েছে।