দলিল লেখকদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার গোলাম সারোয়ার ও ফুলপুরের সাব-রেজিস্ট্রার স্বপ্না বিশ্বাস। কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন,তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফ।
প্রশিক্ষণ শুরুর পুর্বে সকাল ১০টায় সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্ধ তাদের আসন গ্রহণ করেন।
দলিল লেখক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে যথাসময়ে প্রশিক্ষণ কর্মশালা আরম্ভ হয়।
এসময় উপস্থিত ছিলেন,তারাকান্দা দলিল লেখক সমিতির সভাপতি বিল্লাল হোসাইন সরকার,সহসভাপতি আঃ জব্বার সরকার,আঃ মান্নান সরকার, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক সরকার,যুগ্ম- সাধারণ সম্পাদক আঃ জলিল সরকার,ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার,ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরকার, তারাকান্দা দলিল সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তাপস কুমার সরকার, দলিল লেখক সমিতির সাবেক নেতা আঃ রহমান সরকার,শফিকুল আলম সরকার,দলিল লেখক জাহাঙ্গীর হোসেন সরকার, হাসিম উদ্দিন সরকার,বাবুল মিয়া সরকার,মফিদুল ইসলাম সরকার,আবু সাঈদ তালুকদার,আজিজুল হক সরকার,আক্তার উদ্দিন তালুকদার প্রমুখসহ সকল দলিল লেখকবৃন্ধ।