আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ১৮, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ণ




তারাকান্দায়এলজিইডি’র একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট

ময়মনসিংহের তারাকান্দায় এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। তারাকান্দা এলজিইডি প্রকৌশলী কার্যলয় সূত্রে জানা গেছে,  তারাকান্দা উপজেলা ৬৫ কোটি টাকা প্রাক্কলিত মূল্যে ৭১ টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের অনুমোদন পাওয়া যায় যার মধ্যে, ৪৭ টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ ইতোমধ্যে  সম্পন্ন হয়েছে এবং ২৪টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া মেজর মেনটেনেন্স এর আওতায় প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা প্রাক্কলিত মূল্যে ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়া যায় তার মধ্যে কাজ সমাপ্ত হয়েছে ১১ টি এবং চলমান রয়েছে ৬টি। বিভিন্ন বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের অনুমোদন পাওয়া যায় ১৩টি যার প্রাক্কলিত মূল্য প্রায় ১.৭০ কোটি যার মধ্যে সমাপ্ত হয়েছে ৫টি এবং চলমান রয়েছে ৭টি।তারাকান্দা উপজেলায় প্রায় ১৭কোটি টাকা ব্যয়ে বিভিন্ন  রাস্তায় ৫টি গুরুত্বপূর্ণ  ব্রীজ নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৪টি কালভার্ট নির্মাণ কাজও চলমান রয়েছে।
এছাড়াও, নতুন পাকা রাস্তা নির্মাণের জন্য ৬৫টি রাস্তার অনুমোদন পাওয়া যার দৈর্ঘ্য প্রায় ৫০ কিমি। তন্মধ্যে প্রায় ৪০ কিমি রাস্তা নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।  জানা যায় প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে  প্রাক্কলিত ব্যয় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা।
এছাড়া গ্রামীণ সড়ক,সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ খাতের আওতায় প্রায় ২৩  কিলোমিটার রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে যার ব্যয় প্রায় ১৬ কোটি টাকা।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)মোহাম্মদ জুবায়ের হোসেন জানান, তারাকান্দা উপজেলা  উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হলে পাল্টে যাবে উপজেলার দৃশ্যপট।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১