আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ৭, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ




তারাকান্দা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কারাবন্দি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
 মঙ্গলবার (৭মে) বিকেলে ৪ টার দিকে তারাকান্দা উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও তারাকান্দা উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ ও জেলা উত্তর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ও আজাহারুল ইসলাম নেতৃত্বে মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তিনি সমাবেশে বক্তব্যে বলেন, মিথ‍্যা গায়েবি মামলায় ফরমায়েশি সাজা দিয়ে যুবদল সভাপতি টুকুকে কারাগারে বন্দি রাখা হয়েছে।
অবিলম্বে এই যুবনেতার মুক্তি না দিলে রাজপথে ফ‍্যাসিস্ট সরকারকে কঠোর জবাব দেওয়া হবে।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,সহপ্রচার সম্পাদক জুয়েল মন্ডল,তারাকান্দা উপজেলা যুবদলের নেতা খলিলুর রহমান,সুমন বাকি,আজাদ,রফিক,আবু সাঈদশাহিন,নজরুল,মুঞ্জুরুল,আজিজুল,সোহেল,সালাম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০