আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২৪, ৫:০০ অপরাহ্ণ




চেয়ারম্যান সচিবের কারসাজি ঈশ্বরগঞ্জে দু’ হাজার দুস্থ বিজিএফ চাল বঞ্চিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ স্পেশাল বিজিএফ এর চার নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে। এজনে ওই ইউনিয়ন পরিষদের প্রায় দু’ হাজার দুস্থ মানুষ বিজিএফ বঞ্চিত হচ্ছেন।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের ২০২৪ সালের বিজিএপ তালিকায় ৩ হাজার ২০০ ব্যক্তির নাম রয়েছে। তালিকায় যাঁদের নাম আছে তারা চাল পায়নি। চেয়ারম্যান সাইদুর রহমান বাবুল ও ইউপি সচিব কারসাজি করে নিজ লোকজনদের দিয়ে চাল উঠিয়ে নেয়ার অভিযোগ করেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম রবি।

স্থানীয় লোকজন জানান ইউনিয়ন পরিষদের সচিব খসরু মিয়ার বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ তাই সে যোগদানের পর থেকে ইউনিয়ন পরিষদকে নিজের ইচ্ছে বা মুর্জি মতো ব্যাবহার করেছেন। তিনি নিজেকে এমপির লোক বলে পরিচয়দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ায় সচিব খসরু মিয়া তাকে জিজ্ঞেস না করে অনেক কর্মকান্ড, সরকারি দান অনুদানসহ সকল কিছুই সম্পন্ন করে থাকেন।
২০২৪ সালের ঈদের স্পেশাল বিজিএফ চাল চেয়ারম্যানে প্রদান করা কাডে উপকার ভোগীর নাম ঠিকানা উল্লেখ না করায় অনুমোদিত তালিকা য় যাদের নাম আছেন এমন প্রায় দু’ হাজার দুস্থ মানুষ বিজিএফ চাল বঞ্চিত হচ্ছে। তাছাড়া কাডে নাম ঠিকানা উল্লেখ না থাকায় চেয়ারম্যান ও সচিব নিজেদের লোকজনকে দিয়ে চাল উঠিয়ে নেয়ায় প্রকৃত দুস্থরা চাল পায়নি।

এবিষয়ে চেয়ারম্যান সাইদুর রহমান বাবুল বলেন, কার্ডে নাম ঠিকানা উল্লেখ না থাকালেও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অভিযোগ করলে চাল বিতরণ কাজ বন্ধ রাখা হয়েছে। তাছাড়া চাল বিতরণের সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না।সচিব চাল দিয়েছে। তিনি বলতে পারবেন।

সচিব খসরু মিয়ার সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ট্যাগ অফিসার প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। এতে আমার কোন সুবিধা নেই।

ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স বলেন অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। চাল বিতরণ কাজ বন্ধ রাখা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১