ময়মনসিংহের তারাকান্দা পাগলীরতলা সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার উপজেলা গালাগাও ইউনিয়নের পাকুরিতলা সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিও ভিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন, তারাকান্দা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান তালুকদার।
উক্ত মাদ্রাসার এস,এম,সি’র সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামিদ আনসারী পীর। উক্ত মাদ্রাসার সুপার মোঃ রুহুল আমিন আনসারীর সঞ্চালনায় তক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবক ফয়সাল বিশ্বাস প্রমুখ। গতকাল রবিবার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।