আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ১১, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ




গাজায় ৪০ হাজার টন ত্রাণ পাঠিয়েছে তুরস্ক

তুরস্ক আকাশ ও সমুদ্রপথে গাজায় ৪০ হাজার টন মানবিক ত্রাণ পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি জানিয়েছেন, গাজায় প্রেরিত সহায়তার মধ্যে খাদ্য, পানি, চিকিত্সা সরঞ্জাম এবং আশ্রয় সামগ্রীর সরবরাহের পাশাপাশি ৫৩টি অ্যাম্বুলেন্স, ১,৫৫১ জেনারেটর, আটটি ফিল্ড হাসপাতাল এবং তিন হাজার তাঁবু রয়েছে।

ইস্তাম্বুলভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় এরদোগান বলেন, তুর্কি রেড ক্রিসেন্টের আরেকটি জাহাজ তিন হাজার টন ত্রাণ নিয়ে রোববার মিসরের আল-আরিশ বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আমরা পবিত্র রমজান মাস জুড়ে এই সাহায্যের পরিমাণ আরও বাড়াব।

গাজার গণহত্যা প্রতিরোধে প্রায় ২ বিলিয়ন জনসংখ্যার মুসলিম বিশ্বের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এরদোগান। তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সত্যিকারের ভ্রাতৃত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব।’

গাজায় মানবতাবিরোধী অপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, মুসোলিনি এবং স্ট্যালিনের সঙ্গে তুলনা করেছেন তিনি।

এরদোগান বলেন, ৭ অক্টোবর থেকে গাজায় যা ঘটছে তা সহ্যের বাইরে চলে গেছে। গণহত্যাকারীদের আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহি নিশ্চিত করার জন্য তুরস্ক কাজ করে যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১