আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৮, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ




নিষিদ্ধ হতে পারে ইমরানের দল পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরোধী নেতারা বলছেন, সাইফার মামলা এবং গত ৯ মে সহিংসতার মামলায় দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য শীর্ষ নেতারা দোষী সাব্যস্ত হলে পিটিআইকে নিষিদ্ধ করা হতে পারে। খবর জিও নিউজের

এ বিষয়ে শাহবাজ সরকারের আইন ও বিচারমন্ত্রী এবং সিনেটের প্রতিনিধি পরিষদের নেতা আজম নাজির তারার বলেছেন, পিটিআই নির্বাচন আইন-২০১৭ এর অধীনে বেশ কয়েকটি ধারা অমান্য করেছে এবং এমন অপরাধ করেছে যার ফলে দলটিল বৈধতা বাতিল হতে পারে।

তারার জানান, নির্বাচন আইন-২০১৭ এর ২১২ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল দেশের বাহির থেকে বা অন্য কোনো দেশ থেকে তহবিল সংগ্রহ করে তবে সেই দল তার বৈধতা হারাবে।

এদিকে সাইফার মামলা বা রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের ব্যাপারে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, নির্বাচন আইন-২০১৭ এর ২০০ নম্বর অনুচ্ছেদ বলছে, কোনো রাজনৈতিক দল এমন কোনো প্রপাগান্ডা চালাবে না যা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী।

প্রসঙ্গত, এর আগে পিটিআইয়ের তহবিল তদন্ত করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছে, পিটিআই ২০০৩ সালের আগস্টে নিষিদ্ধ তহবিল পেয়েছিল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১